ব্রেকিং নিউজ
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে সাঁথিয়ায় শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক বিতরণ করে প্রশংসায় ভাসছেন ইউএনও রিজু তামান্না
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩/৬/২০২৫, ১১:৩৬:০০ AM

দৌলতদিয়ায় দুই মামলার আসামি এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নজরুল বেপারী (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ জুন) সকাল পৌনে ৭টার দিকে দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতি অফিসের সামনের পুকুরপাড় থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ।নিহত নজরুল গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইমানখান পাড়া গ্রামের মৃত সাহাজউদ্দিন বেপারীর ছেলে।

নজরুলের বড় ভাই এরশাদ বেপারী বলেন, তার ছোট ভাই দৌলতদিয়া যৌনপল্লিতে পান, সিগারেটের দোকান করে। নজরুল রবিবার সন্ধ্যায় বাড়ি আসে এবং রাত ১০-১১ টার মধ্যে বাড়ি থেকে বের হয়ে দোকানে যায়। এর মধ্যে রাতে কারও সঙ্গে কথা হয়নি। সকাল ৬টার দিকে শুনতে পাই, বাড়ির আনুমানিক ১২০ গজ দূরে তার রক্তাক্ত লাশ পড়ে আছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, সকালে আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন শেষ করেছি। নজরুলের শরীরে বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন রয়েছে। ধারণা করছি, রাত ১২টা থেকে ভোরের মধ্যে যেকোনও সময় এ ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এর ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। নজরুলের বিরুদ্ধে একটি মাদক ও একটি জুয়ার মামলা আদালতে বিচারাধীন রয়েছে।